Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪০, ২২ মে ২০২৫

‘দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য’

দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম

দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম
ছবি: সংগৃহীত

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি আগের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে লেখেন, দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য।

‘ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়’—এ শিরোনামে দেয়া ওই পোস্টে তিনি লেখেন, আগেকার যেকোনও বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিলো—সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

তিনি আরও বলেন, সরকারে আর এক দিন থাকলেও অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে হুমকির মুখে উল্লেখ করে বলেন, দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে এখন দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের, এ পরীক্ষা ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে।

সাম্প্রতিক সময়ে তথ্য উপদেষ্টার কিছু বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বিভাজনের সূচনা করেছিলো বলে অভিযোগ ওঠে। বিশেষ করে অভ্যুত্থানে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক ও সামরিক অংশীদারদের নিয়ে তার কিছু মন্তব্য তীব্র প্রতিক্রিয়া তৈরি করে।

এ প্রেক্ষাপটে তার এ দুঃখ প্রকাশ ও অবস্থান স্পষ্ট করাকে বিশ্লেষকরা ‘শান্তিপূর্ণ সহাবস্থানের সংকেত’ হিসেবে দেখছেন।

সবার দেশ/কেএম
 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়লো ওসির
যুক্তরাষ্ট্রে সমুদ্রে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ ৬ জনের মৃত্যু
আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট
শিয়ালের হামলায় মারা গেলো বিজলী
মেডিক্যালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ এক বিষয় নয়: ভারত
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হলে ঢাল হবে চীন: ড. লিউ ইউইন
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, ঢাকার শেরাটনে কিউএসের আয়োজন
তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা
১৬ ডিসেম্বর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল