Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৩, ১০ জুলাই ২০২৫

নির্বাচনে আর ব্যবহার হবে না ইভিএম: নির্বাচন কমিশন

নির্বাচনে আর ব্যবহার হবে না ইভিএম: নির্বাচন কমিশন
ছবি: সংগৃহীত

সব নির্বাচনে আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। একই সঙ্গে তিনি বলেন, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নতুন ব্যবস্থা চালু হচ্ছে। এ লক্ষ্যে একটি নিবন্ধন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি জানান, বর্তমানে জাতীয় কিংবা স্থানীয় কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহারের পরিকল্পনা নেই। সব নির্বাচন ব্যালট পেপারেই অনুষ্ঠিত হবে।

সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, আসনপ্রতি ৪ লাখ ১৮ হাজার থেকে ৪ লাখ ২২ হাজার ভোটার বিবেচনায় নিয়ে সীমানা নির্ধারণের কাজ চলছে এবং এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে ঢাকা শহরে আসন সংখ্যা কমার সম্ভাবনা কম বলেও তিনি উল্লেখ করেন।

দল নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, যেসব রাজনৈতিক দলের কাগজপত্র পূর্ণাঙ্গ, তাদের মাঠপর্যায়ের যাচাই শিগগিরই শুরু হবে। যাদের দাখিলকৃত তথ্য বা কাগজপত্রে ঘাটতি রয়েছে, তাদের ১৫ দিনের সময় দেওয়া হবে ঘাটতি পূরণের জন্য।

ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে কমিশনের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আইন অনুযায়ী তফসিল ঘোষণার বাইরে যেকোনো সময় কমিশন ভোটার তালিকা সংশোধন, পরিমার্জন বা হালনাগাদ করতে পারে এবং সেই অনুযায়ী কাজ চলমান রয়েছে।

সম্প্রতি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকের বিষয়ে তিনি বলেন, নির্বাচন ঘিরে সব বিষয়েই দুই কমিশনের মধ্যে উন্মুক্ত আলোচনা হয়েছে এবং অনেক বিষয়ে একমত হওয়া গেছে।

শাপলা প্রতীক ইস্যুতে তিনি জানান, নাগরিক ঐক্য ও জাতীয় নাগরিক পার্টি—উভয় দল প্রতীকটির জন্য আবেদন করলেও তা তালিকাভুক্ত করা হয়নি। আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

সবার দেশ / এফএস

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত