Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০১, ১৮ আগস্ট ২০২৫

প্রজ্ঞাপন জারি নির্বাচন কমিশনের

চাকুরিচ্যুত ৮৫ নির্বাচনী কর্মকর্তাকে পুনর্বহাল 

চাকুরিচ্যুত ৮৫ নির্বাচনী কর্মকর্তাকে পুনর্বহাল 
ফাইল ছবি

চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা ও থানা নির্বাচনী কর্মকর্তাকে পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৮ আগস্ট) এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এর আগে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে এসব কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেয়া হয়। রায়ে বলা হয়, চাকরি হারানো কর্মকর্তাদের সব ধরনের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধাও ফেরত দিতে হবে।

প্রসঙ্গত, ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া এ ৮৫ কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়া হয়েছিলো এমন অভিযোগে চাকরিচ্যুত করা হয়।

পরে এ বিষয়ে দীর্ঘ আইনি লড়াই শুরু হয়। আপিল বিভাগ ২০২২ সালের ১ সেপ্টেম্বর এই কর্মকর্তাদের চাকরিতে ফেরানোর রায় দিলেও এর বিরুদ্ধে চারটি পৃথক রিভিউ আবেদন করা হয়। সবশেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ গত ২৫ ফেব্রুয়ারি চূড়ান্তভাবে তাদের চাকরি ফেরানোর নির্দেশ দেন।

নির্বাচন কমিশনের সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর ওই কর্মকর্তারা আবারও দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য