Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০২, ৪ সেপ্টেম্বর ২০২৫

সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমানের দেশে ফেরায় সহযোগিতা করবে সরকার

তারেক রহমানের দেশে ফেরায় সহযোগিতা করবে সরকার
ছবি: সংগৃহীত

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিলে সরকার প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টে সহায়তা

তৌহিদ হোসেন বলেন, তিনি যখন দেশে ফিরতে চাইবেন, তখন যদি পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তা সমাধানে সরকার প্রস্তুত। তবে, তার দেশে ফেরার সিদ্ধান্ত তার নিজের। উনি এ দেশের নাগরিক। উনি যেকোনও সময় আসতে পারেন। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কোনও ঝামেলা থাকে, সেটা আমরা সমাধান করবো। কিন্তু সিদ্ধান্ত তারই নিতে হবে, বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

সরকারের উদ্যোগ নেওয়ার প্রশ্নে স্পষ্ট উত্তর

এক সাংবাদিক জানতে চান, সরকার কি তাকে দেশে ফেরাতে কোনো উদ্যোগ নেবে? জবাবে তৌহিদ হোসেন বলেন, সেটা করার প্রয়োজন নেই। এর মানে দাঁড়াবে আমরা বলছি, আপনি কেন আসছেন না। সেটা আমরা বলব না। তিনি যখন আসতে চাইবেন, তখন আমরা যা সহায়তা দিতে পারি, তা অবশ্যই দেব।

পাসপোর্টের আবেদন প্রসঙ্গে অস্পষ্টতা

তারেক রহমান কি লন্ডনের বাংলাদেশ মিশনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন? এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, “উনি আবেদন করেছেন কিনা আমি জানি না। যদি করেও থাকেন, সেটা আমার অগোচরে আছে। উনি আসতে চাইলে তার প্রয়োজনীয় পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট আমরা দিতে পারবো।

২১ আগস্ট মামলার রায় বহাল

এদিকে, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ আসামিদের খালাসের হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ এ রায় দেন। হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন ও প্রত্যাহার সাপেক্ষে পর্যবেক্ষণসহ এ রায় দেয়া হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল