Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১১, ৩০ সেপ্টেম্বর ২০২৫

পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক অবস্থায় পুলিশ : আইজিপি

পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক অবস্থায় পুলিশ : আইজিপি
ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে যেন কোনো অস্থিতিশীলতা সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পূজাকে কেন্দ্র করে সারা দেশে মোট ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৫টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে। তবে কোনো ঘটনাই বড় ধরনের বিপর্যয়ে রূপ নেয়নি, সবগুলো শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে।

জাতীয় নির্বাচন সামনে রেখে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে জানিয়ে আইজিপি বলেন, সমাজে অস্থিরতা সৃষ্টি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালানো হচ্ছে। এ জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

তিনি আরও বলেন, মামলা বাণিজ্য এখনো চলছে। কোনো নিরপরাধ ব্যক্তিকে আসামি করা হলে এবং তাতে পুলিশের সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনকালীন নিরাপত্তা প্রসঙ্গে আইজিপি জানান, আসন্ন নির্বাচনে দুই লাখ ৫০ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এ জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ১৫ জানুয়ারির মধ্যে শেষ হবে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ