Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫২, ১৭ অক্টোবর ২০২৫

খালেদা জিয়ার হাতে জুলাই সনদের দাওয়াত পৌঁছাল ঐকমত্য কমিশন

খালেদা জিয়ার হাতে জুলাই সনদের দাওয়াত পৌঁছাল ঐকমত্য কমিশন
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে আজ শুক্রবার অনুষ্ঠিতব্য জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র পৌঁছে দেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার।

জানা যায়, খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাত থেকে। আমন্ত্রণপত্র হাতে পেয়ে তিনি হাসপাতালের শয্যায় বসেই তা পড়ে দেখেন। এ সময় তার পাশে ছিলেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও মনির হায়দার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, 

খালেদা জিয়া ও তারেক রহমানকে জুলাই সনদ সই অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানাতে কমিশনের সদস্যরা হাসপাতালে আসেন। চেয়ারপারসন নিজ হাতে দাওয়াতপত্র গ্রহণ করেন।

আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বহুল আলোচিত ‘জাতীয় জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সরকারের উপদেষ্টা এবং উচ্চপদস্থ কর্মকর্তারা।

রাজনৈতিক মহলে এ সনদকে নিয়ে ইতোমধ্যেই জোর আলোচনা চলছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান এতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত হওয়ায় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের সম্ভাবনা ঘিরে নতুন রাজনৈতিক আগ্রহ তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা