Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৭, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০১:০৭, ১৫ সেপ্টেম্বর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই: প্রধান উপদেষ্টা 

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই: প্রধান উপদেষ্টা 
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য জুলাই সনদ বাস্তবায়নই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্টভাবে বলেন, এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। দেশ ও জাতির শান্তির জন্য এ সমঝোতার পথেই আমাদের এগোতে হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফার সংলাপের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, 

আমরা হয়তো অনেক যুক্তি দেখাতে পারি। কিন্তু সে যুক্তির বাইরে গিয়ে আমাদের সমাধানের পথে থাকতে হবে। অনেকের কষ্ট হলেও সেটি মেনে নিতে হবে—কারণ এ কষ্টই পরে দেশের জন্য শান্তি বয়ে আনবে।

তিনি বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের নবযাত্রার সুযোগ তৈরি করেছে। এই নির্বাচনের (২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত) মধ্য দিয়েই হবে জাতির নবজন্ম। এটা শুধু ভোট নয়, এক মহোৎসব। যদি আমরা এ নবজন্মকে সফল করতে পারি, তবে অতীতের সব ত্যাগ, রক্ত ও আত্মাহুতি সার্থক হবে।

নিজ বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন,

অভ্যুত্থান যেন আমাদের হাতে এক আলাদিনের চেরাগ তুলে দিয়েছে। এখন আমাদের দায়িত্ব, সে শক্তিকে কাজে লাগানো। একবারের জন্য আমরা এমন সুযোগ পেয়েছি, যা হয়তো আর আসবে না। তাই স্বৈরাচারের সব পথ বন্ধ করতে হবে, এখানে কোনো দ্বিমতের সুযোগ নেই।

তিনি আশা প্রকাশ করে বলেন, এ ঐকমত্য কমিশন বিশ্বের জন্যও এক দৃষ্টান্ত হবে। এত নিখুঁতভাবে আমাদের কাজ শেষ করতে হবে, যাতে একটি সত্যিকারের নতুন জাতির জন্ম হয়। আমরা ইতিমধ্যেই হাইওয়ে তৈরি করেছি, এখন শুধু এগিয়ে যাওয়ার পালা। ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে পারলে শুধু আমরা নয়, গোটা বিশ্ব আমাদের কাছ থেকে শিখতে আসবে।

সংলাপে সভাপতিত্ব করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এবং সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বক্তব্য দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য