Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৪, ২০ অক্টোবর ২০২৫

ভোটের মাঠে থাকবে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ: ইসি 

ভোটের মাঠে থাকবে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ: ইসি 
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে এক লাখ সেনা সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, অবশ্যই এখন নির্বাচন করার মতো পরিবেশ আছে। সেনাবাহিনীর প্রায় ৯০ হাজার থেকে এক লাখ সদস্য মাঠে থাকবে। পুলিশ সদস্য থাকবেন দেড় লাখের বেশি, পাশাপাশি সাড়ে পাঁচ লাখ আনসার সদস্যও দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা জোরদার, ভোটকেন্দ্র পর্যবেক্ষণ এবং সেনা-পুলিশ-আনসার বাহিনীর দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা হয়।

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড ও অস্থিরতা নিয়ে প্রশ্ন করা হলে সচিব বলেন, সভায় আগুন লাগার বিষয়টি নিয়ে আলোচনা হয়নি।

এ সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারের প্রসঙ্গেও তিনি কথা বলেন। আখতার আহমেদ জানান, লুট হওয়া অস্ত্রের প্রায় ৮৫ শতাংশ উদ্ধার করা গেছে। বাকি অস্ত্র উদ্ধারে কাজ চলমান রয়েছে।

ইসি সূত্র জানায়, মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। ভোটের অন্তত এক সপ্তাহ আগে থেকেই সেনা সদস্যরা ‘সহযোগী বাহিনী’ হিসেবে দায়িত্ব নেবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প