Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২১, ২৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:২৫, ২৮ অক্টোবর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নে নতুন ধাপ

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ হস্তান্তর

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ হস্তান্তর
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ–২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন তাদের চূড়ান্ত সুপারিশমালা প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় কমিশনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে এ সুপারিশমালা তুলে দেয়।

ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, কমিশন গত কয়েক মাস ধরে সনদ বাস্তবায়নের সম্ভাব্য কাঠামো, রাজনৈতিক সংস্কার এবং প্রশাসনিক পুনর্গঠনের বিষয়ে বিস্তৃত পর্যালোচনা করেছে।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সূত্র জানায়, বৈঠকে কমিশন জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি পর্যায়ক্রমিক রূপরেখা উপস্থাপন করে, যেখানে অগ্রাধিকারভিত্তিক পদক্ষেপ হিসেবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার পরিবেশ তৈরি, প্রশাসনে স্বচ্ছতা বৃদ্ধি এবং নির্বাচনী প্রক্রিয়ায় আস্থার পুনর্গঠনকে গুরুত্ব দেয়া হয়।

কমিশন আরও প্রস্তাব করেছে, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিক সমাজ, গণমাধ্যম এবং শিক্ষাঙ্গনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে একটি ‘জাতীয় মনিটরিং কাউন্সিল’ গঠনের। এ কাউন্সিল জুলাই সনদের অগ্রগতি মূল্যায়ন করবে এবং সরকারের কাছে নিয়মিত প্রতিবেদন দেবে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি হবে জাতীয় ঐকমত্যের উপর। তিনি আশাবাদ ব্যক্ত করেন, কমিশনের প্রস্তাবিত কাঠামো বাস্তবায়নের মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কারে একটি টেকসই রূপরেখা তৈরি করা সম্ভব হবে।

সরকারি সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা শিগগিরই জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত একটি টাস্কফোর্স গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন, যেখানে ঐকমত্য কমিশনের কয়েকজন সদস্যকেও অন্তর্ভুক্ত করা হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার