Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৬, ১০ অক্টোবর ২০২৫

গণভোটে পিআর অন্তর্ভুক্ত করতে হবে: গোলাম পরওয়ার

গণভোটে পিআর অন্তর্ভুক্ত করতে হবে: গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হলে জাতীয় গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে এবং সেখানে অবশ্যই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে। জাতির মতামত না নিয়ে এ গুরুত্বপূর্ণ নির্বাচনী পদ্ধতিকে উপেক্ষা করা গণতন্ত্রের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, 

জাতি যদি পিআরের পক্ষে রায় দেয়, তাহলে সব রাজনৈতিক দলকে সে রায় মেনে নিতে হবে। আবার যদি জাতি তা প্রত্যাখ্যান করে, আমরাও তা মেনে নেবো। গণতন্ত্র মানে জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানানো— জোর করে নয়, সম্মতিতেই পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতি জনগণ বোঝে না— এমন প্রচারণা চালানো হচ্ছে পরিকল্পিতভাবে। বাস্তবে দেশের অধিকাংশ মানুষ চায় যেন ভোটের মাধ্যমে তাদের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়, যা কেবল পিআর ব্যবস্থার মাধ্যমেই সম্ভব।

জামায়াতে ইসলামীর এই নেতা অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসরদের বিচার বিঘ্নিত করতে বারবার অপচেষ্টা চলছে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে বিশেষ দলের পছন্দের লোক বসানো হচ্ছে, যাতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হয়। এ পরিস্থিতি চলতে থাকলে আবারও বিতর্কিত নির্বাচন হবে।

গোলাম পরওয়ার বলেন, 

একটি রাজনৈতিক দল মুখে বলে— দলের চেয়ে দেশ বড়; কিন্তু বাস্তবে তারা সংস্কার প্রক্রিয়ায় কোনো সহযোগিতা করছে না। তারা দ্রুত নির্বাচন চায়, অথচ নির্বাচনী কাঠামোকে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ করার উদ্যোগে অংশ নিচ্ছে না। এ দ্বিচারিতা দেশের গণতন্ত্রের জন্য বিপজ্জনক।

সমাবেশে জামায়াত নেতারা বলেন, দেশের রাজনৈতিক সংস্কারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে গণভোট ও পিআর উভয়কেই সংবিধানিক ভিত্তি দিতে হবে। তবেই দেশের রাজনীতি নতুন ধারায় প্রবেশ করবে এবং জনগণের আস্থা ফিরবে নির্বাচনী ব্যবস্থায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার