Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৯, ১২ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:১২, ১২ নভেম্বর ২০২৫

আলোচনায় গণভোট ও জাতীয় সনদ বাস্তবায়ন

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড থেকে একযোগে এ ভাষণ সম্প্রচার করা হবে।

বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারি সূত্রে জানা গেছে, এ ভাষণকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, প্রফেসর ইউনূস তার ভাষণে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন অগ্রগতি এবং সংস্কার প্রস্তাবের পরবর্তী ধাপ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে পারেন।

একই সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা গণভোটের সম্ভাবনা, এর সময়সূচি ও প্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে বলে সরকারি সূত্রের ইঙ্গিত রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ভাষণ হবে ইউনূস সরকারের রাজনৈতিক দিকনির্দেশনা ও ভবিষ্যৎ রোডম্যাপ ঘোষণার অন্যতম মাইলফলক। এতে দেশের চলমান অস্থির পরিস্থিতি নিরসন, সংস্কার প্রক্রিয়ার পরিসর ও নির্বাচনী রূপরেখা নিয়ে নতুন বার্তা দিতে পারেন তিনি।

সবার দেশ/কেএম

 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা