Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৬, ৩১ অক্টোবর ২০২৫

সমবায়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

সমবায়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়েই একটি আত্মনির্ভরশীল, বৈষম্যমুক্ত ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি মনে করেন, কৃষি থেকে শুরু করে মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান, কুটিরশিল্পসহ সব খাতেই সমবায়ের শক্তি কাজে লাগিয়ে জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা যায়।

আগামীকাল শনিবার (১ নভেম্বর) পালিত হতে যাচ্ছে ‘৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫’। দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এ প্রতিপাদ্যই বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনা হওয়া উচিত। তিনি বলেন, সমবায় আন্দোলন কেবল একটি অর্থনৈতিক সংগঠন নয়; এটি সামাজিক পরিবর্তনের চালিকা শক্তি। সমাজের মানুষ যখন একসঙ্গে কাজ করে, তখন উন্নয়ন কেবল সংখ্যায় নয়, মানেও প্রতিফলিত হয়।

প্রধান উপদেষ্টা জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল সঞ্চয় ব্যবস্থাপনা, স্বচ্ছ হিসাবরক্ষণ ব্যবস্থা, গ্রামীণ সমবায় প্রশিক্ষণ কেন্দ্রগুলোর আধুনিকীকরণ ও সমবায় ঋণ তহবিলকে পুনর্গঠন করা।

তিনি বলেন, দেশ ও জনগণের উন্নয়নে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত করা এখন সময়ের দাবি। সমবায়ের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা অনায়াসেই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে পারি। সমবায় সমিতিগুলো কেবল অর্থনৈতিক নয়, সামাজিক সমস্যারও সমাধান দিতে সক্ষম।

ড. ইউনূস আরও বলেন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং স্থানীয় অর্থনীতিকে সক্রিয় করতে সমবায়ই সবচেয়ে কার্যকর মাধ্যম। অন্তর্বর্তী সরকার একটি ন্যায়ভিত্তিক, অংশগ্রহণমূলক ও টেকসই সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে বৈষম্য ও দারিদ্র্যের স্থান থাকবে না।

তিনি সকলের উদ্দেশে আহ্বান জানান, আসুন, আমরা সমবায়ের চেতনা ধারণ করি, পারস্পরিক সহায়তা ও সাম্যের ভিত্তিতে গড়ে তুলি নতুন বাংলাদেশ।

প্রধান উপদেষ্টা ‘৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫’-এর সকল কর্মসূচির সফলতা কামনা করেন এবং দেশব্যাপী সমবায়ী সংগঠন ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।


সবার দেশ/এফও

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু
খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু
১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
ঈদের সিনেমার আয়-ব্যয়: মাল্টিপ্লেক্সে শীর্ষে ‘রকস্টার’
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ