Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৮, ১ নভেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রধানরা যমুনায়

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রধানরা যমুনায়
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক ‘গুরুত্বপূর্ণ বৈঠক’ করতে যমুনায় যাচ্ছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এটি প্রধান উপদেষ্টার কল অন নয়। তিন বাহিনীর প্রধানরা নিজেদের মধ্যে আলোচনার পর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, আগে থেকেই এ বৈঠকের একটি সময় নির্ধারণ করা ছিলো। মূলত আগামী জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যদের ডিপ্লয়মেন্ট (মোতায়েন) সংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিলো।

তবে আজকের বৈঠকে অন্য কোনও বিষয় আলোচনায় আসবে কি না—সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তিন বাহিনীর প্রধানরা ইতোমধ্যে নিজ নিজ সদর দফতর থেকে যমুনার পথে রওনা হয়েছেন বলে জানা গেছে।

এ বৈঠককে কেন্দ্র করে যমুনা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সূত্র: টিবিএস 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য