Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩২, ১৭ নভেম্বর ২০২৫

আপডেট: ১৫:৩২, ১৭ নভেম্বর ২০২৫

এ রায় জুলাই গণঅভ্যুত্থানের ‘আরেকটি বিজয়’: আইন উপদেষ্টা

এ রায় জুলাই গণঅভ্যুত্থানের ‘আরেকটি বিজয়’: আইন উপদেষ্টা
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। তিনি বিশেষভাবে স্মরণ করেন সে সকল মানুষকে, যারা ২০২৪ সালের জুলাই–অগাস্টের গণঅভ্যুত্থানের সময় প্রাণ হারিয়েছিলেন।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এ প্রতিক্রিয়া জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় দেশ ও জনগণের জন্য ন্যায়বিচারের প্রতীক।

উল্লেখ্য, চব্বিশের জুলাই-অগাস্টে সংঘটিত গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

রায়ের প্রক্রিয়া শুরু হয় সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে, যখন ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী ছয় অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার সংক্ষিপ্ত রায় পাঠ শুরু করেন। ২ ঘণ্টা ১০ মিনিটের পাঠ শেষে, দুপুর ২টা ৫০ মিনিটে প্রধান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা