Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৫, ১৮ ডিসেম্বর ২০২৫

বন্ধের একদিন পরই ফিরলো স্বাভাবিক কার্যক্রমে 

ভারতীয় ভিসা সেন্টার ফের চালু

ভারতীয় ভিসা সেন্টার ফের চালু
ছবি: সংগৃহীত

ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভেক) একদিনের জন্য নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

বুধবার দুপুর ২টা থেকে ভিসা কেন্দ্রের কার্যক্রম হঠাৎ স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কারণ হিসেবে নিরাপত্তা পরিস্থিতিকে প্রাধান্য দেয়া হয়। সেদিন ঢাকায় জুলাই গণ-অভ্যুত্থান-সংক্রান্ত বিভিন্ন সংগঠনের জোট ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক নিয়মেই বৃহস্পতিবার থেকে সব ধরনের ভিসা–প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে আবেদনকারীরা আগের মতো নির্ধারিত সময় ও নিয়মে ভিসা সেবার সুবিধা নিতে পারবেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা