Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ২৩ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশিদের জন্য আমিরাত ভিসা নিষেধাজ্ঞার খবর ভিত্তিহীন: দূতাবাস

বাংলাদেশিদের জন্য আমিরাত ভিসা নিষেধাজ্ঞার খবর ভিত্তিহীন: দূতাবাস
ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে—এমন খবরকে অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছে আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। সোমবার (২২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস বিষয়টি পরিষ্কার করে জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভিসা নিষেধাজ্ঞার খবর প্রকাশ করা হয়েছে। এসব প্রতিবেদনে ‘uaevisaonline.com’ নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত তথাকথিত আর্টিকেলের সূত্র উল্লেখ করা হয়েছে।

দূতাবাস জানায়, ওই ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সঠিক নয় এবং সংযুক্ত আরব আমিরাতের কোনও কর্তৃপক্ষ এ ধরনের ঘোষণা দেয়নি।

পর্যালোচনায় দেখা গেছে, ওয়েবসাইটটির নিবন্ধন সংক্রান্ত তথ্য ছড়ানো হয়েছে বিভিন্ন দেশে—যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতের ঠিকানা ও নম্বর ব্যবহার করা হয়েছে। দুবাইয়ে দেখানো কোম্পানির হেড অফিসের ঠিকানাও বাস্তবে অস্তিত্বহীন। তাছাড়া কাস্টমার রিভিউতে দেখা গেছে, অনেকেই আর্থিক প্রতারণার শিকার হয়েছেন।

এ বিষয়ে দূতাবাস বলেছে, বাংলাদেশ ও আমিরাতে বসবাসরত প্রবাসীরা যেন এ ধরনের ভুয়া তথ্য বা গুজবে বিভ্রান্ত না হন। একই সঙ্গে সংবাদ প্রচার বা শেয়ার করার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প