Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৮, ১ জানুয়ারি ২০২৬

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে 

খালেদা জিয়ার কফিন বহন করলেন তিন শীর্ষ আলেম

খালেদা জিয়ার কফিন বহন করলেন তিন শীর্ষ আলেম
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কফিন বহন করেছেন দেশের তিন প্রখ্যাত আলেম। তারা হলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লা, আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত জানাজা শেষে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে এ তিন আলেম মরহুমা খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নেন। জানাজার পরপরই আবেগঘন পরিবেশে কফিন বহনের দৃশ্য উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের মধ্যে গভীর অনুভূতির সৃষ্টি করে।

এদিকে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেয় জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এ প্রতিনিধি দল জানাজায় উপস্থিত হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

জামায়াতের প্রতিনিধি দলে আরও ছিলেন নায়েবে আমির মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম এবং এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসা, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক এবং দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেনসহ দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত এ জানাজায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় ব্যক্তিত্ব, পেশাজীবী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। সাবেক এ প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে, যা তার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রভাব ও গ্রহণযোগ্যতার প্রতিফলন বলে মনে করছেন অনেকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান