Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৭, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকামুখী জনতার স্রোত

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকামুখী জনতার স্রোত
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার দিকে ছুটছেন বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের সাধারণ জনগন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরের পর থেকেই রাজধানীমুখী এই যাত্রা শুরু হয়, যা সন্ধ্যা ও রাতভর আরও জোরালো আকার ধারণ করে।

শেষবারের মতো প্রিয় নেত্রীকে এক নজর দেখার আশায় নেতাকর্মীরা বাস, ট্রেন, লঞ্চ ও ব্যক্তিগত যানবাহনে করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। জেলা পর্যায়ের বিএনপি নেতারা জানিয়েছেন, খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই নেতাকর্মীদের মধ্যে ঢাকায় যাওয়ার প্রস্তুতি শুরু হয়। মঙ্গলবার দুপুরের পর থেকে সে সংখ্যা ক্রমেই বাড়তে থাকে।

ভোলা, বরিশাল ও চাঁদপুরসহ উপকূলীয় ও নদীবেষ্টিত জেলা থেকে অনেক নেতাকর্মী নদীপথে লঞ্চে করে ঢাকায় আসছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী ট্রেনগুলোতেও বিএনপির নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই রাতের বাসে রাজধানীর পথে রওনা হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলা ও আশপাশের অঞ্চল থেকে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর ও সকালে নেতাকর্মীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যাত্রা শুরু করবেন বলে জানা গেছে। জানাজায় বিপুল মানুষের উপস্থিতি হবে—এমন প্রস্তুতিই নিচ্ছেন দলীয় নেতাকর্মীরা।

সরজমিনে দেখা গেছে, খালেদা জিয়ার মৃত্যুতে নেতাকর্মীদের মুখে গভীর শোক ও বিষণ্নতার ছাপ। দেশের বিভিন্ন স্থানে বিএনপির দলীয় কার্যালয়গুলোতে শোকের আবহ বিরাজ করছে। কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং অনেক জায়গায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার নামাজে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। এ সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ স্বজনরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা