Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১০, ৩১ ডিসেম্বর ২০২৫

জিয়া উদ্যানেশহীদ জিয়ার পাশে চিরনিদ্রায় শায়িত

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার শেষ বিদায়

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার শেষ বিদায়
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে তাকে রাজধানীর জিয়া উদ্যানে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সংসদ ভবন এলাকা থেকে জাতীয় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় বহরটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে সেখানে পৌঁছায়। বিকেল সাড়ে চারটার দিকে বিশেষ বাহনে করে মরদেহ নেয়া হয় জিয়াউর রহমানের সমাধিস্থলের কাছে।

রাষ্ট্রীয় মর্যাদার আনুষ্ঠানিকতা শেষে জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়। দাফন কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা। এ সময় বিএনপির শীর্ষ নেতা-কর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও নীরবে শোক ও শ্রদ্ধা জানান।

এর আগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। বেলা ৩টা ৩ মিনিটে জানাজা শুরু হয়ে ৩টা ৫ মিনিটে শেষ হয়। জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। আশপাশের সড়ক ও এলাকায় বিপুল জনসমাগম সৃষ্টি হয়, যা পরিণত হয় এক আবেগঘন বিদায়ের দৃশ্যে।

দাফনের পর শেষ সময়ের আনুষ্ঠানিকতা পালন করা হয়। এরপর খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিটের নিরবতা পালন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় এ শেষ বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী