Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৬, ৩১ ডিসেম্বর ২০২৫

স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিল অপরিবর্তিত

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিল অপরিবর্তিত
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে কোনো ধরনের পরিবর্তন আসছে না বলে সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, তার মৃত্যু নির্বাচনী প্রক্রিয়ায় কোনও প্রভাব ফেলবে না এবং পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা জানান। তিনি বলেন, নির্বাচন কমিশনের যাচাই-বাছাই কার্যক্রম শুরু হওয়ার আগেই বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ফলে এ ঘটনায় নির্বাচন বা তফসিলের ওপর কোনও প্রভাব পড়ার সুযোগ নেই।

নির্বাচন কমিশনার মাছউদ আরও বলেন, বেগম খালেদা জিয়া যেসব আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, সেসব আসনে সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে ইতোমধ্যে বিকল্প প্রার্থী দেয়া হয়েছে। তাই এ বিষয়ে নতুন করে কোনও সিদ্ধান্ত বা তফসিল পরিবর্তনের প্রয়োজন নেই। বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়াতেই সুরাহা হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি স্পষ্ট করে বলেন, খালেদা জিয়ার মনোনয়ন জমা দেয়া আসনগুলোতে পুনরায় তফসিল ঘোষণা বা নির্বাচনী কার্যক্রমে কোনও সংশোধন করা হবে না। নির্বাচন কমিশন তার নির্ধারিত দায়িত্ব ও সময়সূচি অনুযায়ী কাজ করে যাবে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া, ফেনী ও দিনাজপুর—এই তিনটি আসন থেকে প্রার্থী হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে তার পক্ষে বিএনপির নেতাকর্মীরা ওই তিনটি আসনে মনোনয়নপত্র দাখিল করেন।

এরই মধ্যে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনবারের সাবেক এ প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এলেও নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এ শোকাবহ ঘটনায় নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা