Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ৩০ ডিসেম্বর ২০২৫

সবচেয়ে বেশি প্রার্থী কুমিল্লা অঞ্চলে

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা ২ হাজার ৫৮২টি

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা ২ হাজার ৫৮২টি
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।

সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা অঞ্চলের ৪১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা পড়েছে ৪৪৪টি। ফরিদপুর অঞ্চলের ১৫টি আসনের বিপরীতে জমা পড়েছে ১৪২টি মনোনয়নপত্র। চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনে ১৯৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। কুমিল্লা অঞ্চলের ৩৫টি সংসদীয় আসনের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছে ৩৬৫টি, যা অঞ্চলভিত্তিক হিসেবে সর্বোচ্চ।

এ ছাড়া রাজশাহী অঞ্চলের ৩৯টি আসনে ২৬০টি, খুলনা অঞ্চলের ৩৬টি আসনে ২৭৬টি, বরিশাল অঞ্চলের ২১টি আসনে ১৬৬টি এবং ময়মনসিংহ অঞ্চলের ৩৮টি আসনে ৩১১টি মনোনয়নপত্র জমা হয়েছে। সিলেট অঞ্চলের ১৯টি আসনের বিপরীতে ১৪৬টি এবং রংপুর অঞ্চলের ৩৩টি আসনে ২৭৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশন আরও জানায়, জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। যাচাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং পরবর্তী ধাপে আপিল ও নিষ্পত্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে মনোনয়নপত্র দাখিল শেষে এখন নির্বাচন প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে মনোনয়ন যাচাই কার্যক্রমে যাচ্ছে নির্বাচন কমিশন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩৬ জুলাই আজ, জনতার বিজয়ের দিনে মাফিয়া হাসিনার পলায়ন
দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত সীমান্তে ২৫০ চীনা যুদ্ধযান মোতায়েন পাকিস্তানের
এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে: কুমার বিশ্বজিত
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা