Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৩, ২৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:১৩, ২৩ ডিসেম্বর ২০২৫

সার্জিও গোরের সঙ্গে আলোচনা

১২ ফেব্রুয়ারি নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার

১২ ফেব্রুয়ারি নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার
ছবি: সংগৃহীত

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি আবারও পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা দীর্ঘকাল ধরে স্বৈরাচারী সরকার ছিনিয়ে নিয়েছিলো।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত হবু মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এসব কথা বলেন। প্রায় আধা ঘণ্টা স্থায়ী এ আলোচনায় দুই নেতার মধ্যে নির্বাচন, গণতন্ত্রের উত্তরণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে বিস্তারিত কথা হয়।

আলোচনায় অগ্রাধিকার পেয়েছে যেসব বিষয়:

নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: 

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচনের আর মাত্র ৫০ দিন বাকি। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মাধ্যমে উদাহরণ তৈরি করতে চায় অন্তর্বর্তী সরকার। তিনি উল্লেখ করেন যে, নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে পলাতক স্বৈরাচারী নেতারা ও তাদের সমর্থকরা কোটি কোটি ডলার ব্যয় করে সহিংসতা উসকে দেয়ার চেষ্টা করছে, তবে সরকার যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

শুল্ক ও বাণিজ্য সাফল্য: 

সম্প্রতি বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন পারস্পরিক শুল্ক (Reciprocal Tariffs) ২০ শতাংশে নামিয়ে আনতে সফল হওয়ায় অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন সার্জিও গোর। এ সিদ্ধান্তের ফলে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য রফতানির নতুন দুয়ার উন্মোচিত হয়েছে।

হাদি হত্যাকাণ্ডে শোক: 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও জানাজায় বিপুল মানুষের উপস্থিতির বিষয়েও আলোচনা হয়। সরকার এই খুনের বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা।

টেলিফোন আলাপে প্রধান উপদেষ্টার সঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, এবারের নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের একটি মাধ্যম হিসেবে কাজ করবে। তিনি তরুণ সমাজ ও নারী ভোটারদের রাষ্ট্র সংস্কারের এ প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ার আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ