Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪২, ৭ জানুয়ারি ২০২৬

রাষ্ট্রপতির নতুন অধ্যাদেশ জারি

গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা

গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নতুন ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন, যা অনুযায়ী গাছে পেরেক লাগানো বা ধাতব বস্তু ব্যবহার করে ক্ষতি করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। অধ্যাদেশে বলা হয়েছে, বাণিজ্যিক উৎপাদনের উদ্দেশ্য ছাড়া অন্য কোনও কারণে গাছে পেরেক বা ধাতব বস্তু ব্যবহার করা যাবে না। এ বিধান অমান্য করলে আদালত সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন।

নতুন অধ্যাদেশ অনুযায়ী, বন সংরক্ষণ কর্মকর্তার পূর্বানুমোদন সাপেক্ষে বন আইন, ১৯২৭-এর ৪ ও ৬ ধারার আওতাভুক্ত গেজেটভুক্ত বন, অশ্রেণিভুক্ত রাষ্ট্রীয় বন, সামাজিক বন, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ গণপরিসরের গাছ কর্তন বা অপসারণ করা যাবে। তবে, বন অধিদফতর কর্তৃক নিষিদ্ধ বা বিপদাপন্ন হিসেবে চিহ্নিত গাছের ক্ষেত্রে কোনও ছাড় নেই।

ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কর্তনের ক্ষেত্রে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অনুমতি দেয়া হবে। আবেদনকারীর গাছের প্রজাতি, সংখ্যা, উচ্চতা, বুক সমান উচ্চতায় বেড়ের পরিমাপ এবং কর্তনের কারণ উল্লেখ করে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন যাচাই ও সরেজমিন পরিদর্শনের পর ৩০ দিনের মধ্যে লিখিত সিদ্ধান্ত দেয়া বাধ্যতামূলক।

এছাড়া অধ্যাদেশে অবৈধভাবে গাছ কাটার ক্ষেত্রে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত
মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা, রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
হরমুজ সংকটে ট্রাম্প একা, ইরানের নতুন টার্গেট নেতানিয়াহু
মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন: নাসীরুদ্দিন পাটওয়ারী
আমি কফির জন্য মৃত: নেতানিয়াহু
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গাছ রক্ষায় প্রশাসনের মাইকিং
রায়পুরার নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার
শায়েখ ইব্রাহিম আফ্রিকীকে ঘিরে দেশ বিদেশের ১৭শ’ মুসল্লি ইতিকাফে
ভারতে আটক ৭ বাংলাদেশির বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন
ইসরায়েলের পুলিশ সদর দফতর ও স্যাটেলাইট কেন্দ্র গুড়িয়ে দিলো ইরান
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
মাত্র ৭ মিনিটে ইসরায়েলে আঘাত হানতে পারে ইরানের ‘সেজিল’
মোজতবা খামেনি গুরুতর আহত, মস্কোতে গোপন অস্ত্রোপচার!
কেনিয়ায় ভয়াবহ বন্যা, ৬২ জনের প্রাণহানি
জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, যুবক আটক
শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাত, কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃত্যু
নেতানিয়াহুর ‘মৃত্যু’র বিষয় অস্বীকার করছে ইসরায়েল
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ
সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, অবস্থা স্থিতিশীল