Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ১৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:৩১, ১৩ জানুয়ারি ২০২৬

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী পরিবেশ নির্বিঘ্ন রাখতে এ সময়ের মধ্যে কোনো ধরনের সাংগঠনিক নির্বাচন আয়োজন করা যাবে না বলে স্পষ্ট করেছে সংস্থাটি।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা–২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।

ইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ সময় নির্বাচনী পরিবেশ যেন কোনোভাবে বিঘ্নিত বা প্রভাবিত না হয়, সে লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, পেশাজীবী সংগঠনের সব ধরনের নির্বাচন, শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নির্বাচন, সাংবাদিক সমিতি, বণিক সমিতি ও চেম্বার অব কমার্স, সমবায় সমিতি ও ট্রেড ইউনিয়নসহ অন্যান্য নিবন্ধিত ও অনিবন্ধিত সংগঠনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে।

ইসি স্পষ্টভাবে জানিয়েছে, উল্লিখিত সংগঠনগুলোর যেকোনো নির্বাচন ১২ ফেব্রুয়ারির পর আয়োজন করতে হবে। এর আগে কোনও ধরনের নির্বাচনী কার্যক্রম চালানো যাবে না।

নির্বাচন কমিশনের মতে, সংসদ নির্বাচন চলাকালে স্থানীয় বা পেশাজীবী সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সংঘাত কিংবা অনাকাঙ্ক্ষিত প্রভাব সৃষ্টি হতে পারে। এসব ঝুঁকি এড়াতেই সতর্কতামূলকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইসির এ নির্দেশনার ফলে নির্বাচনী সময়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের পরিবেশ আরও নিয়ন্ত্রিত ও শান্তিপূর্ণ থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ