Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০২, ৩ জানুয়ারি ২০২৬

প্রবাসীদের আগ্রহ চোখে পড়ার মতো

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ছাড়ালো ১২ লাখ ২৫ হাজার

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ছাড়ালো ১২ লাখ ২৫ হাজার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ১২ লাখ ২৫ হাজারের বেশি ভোটার। শুক্রবার (২ জানুয়ারী) বেলা ২টায় নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে।

ইসি সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ২টা পর্যন্ত মোট নিবন্ধন সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ২৫ হাজার ৩৩ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৫৬ হাজার ৭০৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ৩২৩ জন।

নিবন্ধনকারীদের মধ্যে ১২ লাখ ১৩ হাজার ৯৯৫ জনের আবেদন ইতোমধ্যে অনুমোদন দেয়া হয়েছে। তবে ১১ হাজার ৩৮ জনের আবেদন এখনও যাচাই-বাছাই শেষে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

তথ্য অনুযায়ী, পোস্টাল ব্যালটের জন্য সর্বোচ্চ নিবন্ধন হয়েছে বাংলাদেশ থেকেই। দেশের ভেতর থেকে মোট ৫ লাখ ৩৫ হাজার ২৬৩ জন ভোটার আবেদন করেছেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরাও উল্লেখযোগ্য সংখ্যায় নিবন্ধন করেছেন।

এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যবস্থায় প্রবাসী বাংলাদেশি ভোটারদের পাশাপাশি ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ ক্ষেত্রে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

ইসি জানিয়েছে, গত ১৯ নভেম্বর থেকে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়, যা চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত। নিবন্ধন অনুমোদিত হলে সংশ্লিষ্ট ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটার ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামে তা আবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, ভুটান, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ইথিওপিয়া, নাইজেরিয়া, কেনিয়া, তানজানিয়া, মরক্কো, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, তাইওয়ানসহ বিশ্বের বহু দেশ থেকে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করা হচ্ছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগের পোস্টাল ব্যালট ব্যবস্থা নানা সীমাবদ্ধতার কারণে কার্যকর হয়নি। সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার প্রযুক্তিনির্ভর পদ্ধতি চালু করা হয়েছে। এতে প্রবাসী ভোটার ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের কাছ থেকে আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রাথমিকভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে ৫০ লাখ ভোটারকে সম্পৃক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে ইসি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা