Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৪, ২১ ডিসেম্বর ২০২৫

প্রবাসীরা ভোট দেবেন বিদেশে বসেই

পোস্টাল ব্যালট পাঠানো শুরু ১০ দেশে

পোস্টাল ব্যালট পাঠানো শুরু ১০ দেশে
প্রতীকি ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে যারা ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের কাছে এ ব্যালট পাঠানো হচ্ছে। 

শুক্র ও শনিবার দুই দফায় বিশ্বের ১০টি দেশে অবস্থানরত ৪১ হাজার ৫৪৩ জন ভোটারের কাছে এ ব্যালট পৌঁছে দেয়া হয়েছে।

নির্বাচন কমিশনের আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, শুক্রবার প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় ব্যালট পাঠানো হয়েছে। শনিবার দ্বিতীয় পর্যায়ে যুক্তরাষ্ট্র, চীন, কুয়েত, কাতার, সৌদি আরব, জাপান ও দক্ষিণ কোরিয়ায় বসবাসরত নিবন্ধিত ভোটারদের কাছে ব্যালট পাঠানো হয়েছে।

ইসি কর্মকর্তাদের তথ্যমতে, সবচেয়ে বেশি ব্যালট পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে (৮,৪৮০টি), এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া (৭,৬৮১টি) ও সৌদি আরব (৭,৩৪৩টি)। বর্তমানে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারের সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ছাড়িয়ে গেছে। প্রবাসীদের পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার বাইরে থাকা সরকারি চাকুরিজীবীরাও এ পদ্ধতিতে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন।

ভোট দেয়ার প্রক্রিয়া সম্পর্কে কমিশন জানিয়েছে, প্রবাসীরা মোবাইল অ্যাপে লগইন করে নিজ নিজ আসনের প্রার্থীদের তালিকা দেখতে পাবেন। এরপর ব্যালট পেপারে পছন্দের প্রতীকের পাশের ঘরে টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে ভোট প্রদান করবেন। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর ভোটাররা অ্যাপের মাধ্যমেই প্রার্থীদের প্রতীক সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। তবে প্রতীক বরাদ্দের আগেও যদি কেউ ভোট দিয়ে ফেলেন, তবে তার ভোটটি বাতিল হবে না বলে আশ্বস্ত করেছে ইসি।

আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হচ্ছে। এরপর যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের প্রক্রিয়া শেষে প্রবাসীদের এ ডিজিটাল ভোট গণনা করা হবে। প্রবাসীদের অংশগ্রহণে এ নির্বাচন দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক নতুন মাইলফলক হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ