Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১১, ২৬ নভেম্বর ২০২৫

আপডেট: ০২:৩৬, ২৬ নভেম্বর ২০২৫

একসঙ্গেই হবে সংসদ নির্বাচন ও গণভোট

গণভোটের ব্যালট  রঙিন হবে: ইসি

গণভোটের ব্যালট  রঙিন হবে: ইসি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনেই অনুষ্ঠিত হলেও—গণভোটের ব্যালট পেপার হবে সম্পূর্ণ আলাদা ও রঙিন। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, জাতীয় নির্বাচনের ব্যালট আগের মতোই সাদা কাগজে কালো প্রতীক ছাপা থাকবে। তবে গণভোটের ব্যালট পেপার হবে রঙিন, যাতে ভোটগ্রহণের দিন এটি সহজেই আলাদা করে শনাক্ত করা যায়। তিনি জানান, উভয় ভোটেই পোস্টাল ব্যালট সুবিধা থাকবে এবং প্রবাসী ভোটাররাও গণভোটে অংশ নেয়ার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। এরপর নির্বাচন ও গণভোটের লজিস্টিক প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে নেয়া হবে। এ ছাড়া ব্যালট পেপার ছাপানোর বিষয়ে সরকারি প্রেসের সঙ্গে ইতোমধ্যে প্রাথমিকভাবে যোগাযোগ শুরু করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন ও গণভোটকে একই দিনে সফলভাবে আয়োজন করতে ইসি পুরো প্রস্তুতি নিচ্ছে বলেও জানান সচিব।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা