Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০২, ৭ ডিসেম্বর ২০২৫

চলতি সপ্তাহেই তফসিল, ভোটের সময় বাড়ছে এক ঘণ্টা: ইসি

চলতি সপ্তাহেই তফসিল, ভোটের সময় বাড়ছে এক ঘণ্টা: ইসি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং শেষ হবে বিকাল সাড়ে ৪টায়। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার (৭ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত তফসিল, গণভোট এবং ভোটের আগে ও পরে অন্যান্য বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠকের পরে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন সচিব আরও জানান, সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। তার আগে কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। এছাড়া সোমবার বিটিভিকে চিঠি পাঠানো হবে তফসিল রেকর্ডের জন্য।

এর আগে নির্বাচনে ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হতো, এরপর শুরু হতো ভোট গণনা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ