Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৫, ২১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:২৮, ২১ জানুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আজ বিকাল থেকে পোস্টাল অ্যাপে প্রবাসীদের ভোট শুরু

আজ বিকাল থেকে পোস্টাল অ্যাপে প্রবাসীদের ভোট শুরু
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। আজ বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৫টা থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে তারা ভোট প্রদান করতে পারবেন।

বুধবার সকালে নির্বাচন কমিশনের (ইসি) আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী আজ বিকাল ৫টা থেকে অ্যাপটির মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, শুধু প্রবাসী বাংলাদেশিরাই নয়, ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন মামলায় হেফাজতে থাকা ব্যক্তিরাও এ অ্যাপ ব্যবহার করে ভোট দেয়ার সুযোগ পাবেন। এতে করে ভোটাধিকার প্রয়োগের পরিসর আরও বিস্তৃত হবে বলে মনে করছে কমিশন।

ইসি এক বার্তায় জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট প্রদান শেষে পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট হলুদ খামের ভেতরে সংরক্ষণ করে আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত করা হবে না বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তির এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত ভোটাররা সহজ ও নিরাপদ উপায়ে নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আশা প্রকাশ করেছে ইসি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ