Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:১৪, ২৩ জুন ২০২৬

বাংলাদেশিসহ আহত ৬৬

কাতারের গ্যাস কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩

কাতারের গ্যাস কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
ছবি: সংগৃহীত

কাতারের শিল্পনগরী রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৬ জন। আহতদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে কাতার কর্তৃপক্ষ।

রোববার (২১ জুন) সন্ধ্যায় রাস লাফান শিল্পনগরীর বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। কাতারের জ্বালানিমন্ত্রী ও রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জির প্রধান নির্বাহী সাদ বিন শ্রেদা আল-কাবি সোমবার (২২ জুন) এক সংবাদ সম্মেলনে হতাহতের তথ্য নিশ্চিত করেন।

সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাস সরবরাহ কেন্দ্রটির পরিচালন কার্যক্রম শুরু করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় শিল্প এলাকার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে কর্মরত বহু শ্রমিক ও কর্মচারী হতাহত হন।

কাতারের জ্বালানিমন্ত্রী জানান, নিহত ১৩ জনের সবাই ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত। তবে নিহতদের মধ্যে ঠিক কতজন ভারতীয় এবং কতজন পাকিস্তানি নাগরিক রয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, তানজানিয়া, গিনি, কেনিয়া, নাইজেরিয়া এবং কাতারের নাগরিক রয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই কাতারএনার্জির জরুরি সেবা ইউনিট, দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং শিল্প এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে, দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক বার্তায় দূতাবাস জানিয়েছে, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে সংঘটিত মর্মান্তিক ঘটনায় প্রাণহানিতে তারা গভীরভাবে শোকাহত।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় ভারতীয় দূতাবাস দুটি জরুরি হেল্পলাইন নম্বর (+974-55647502 এবং +974-55384683) চালু করেছে। পাশাপাশি [cons.doha@mea.gov.in](mailto:cons.doha@mea.gov.in) ই-মেইলের মাধ্যমে তথ্য ও সহায়তা প্রদানের ব্যবস্থাও করা হয়েছে।

এর আগে দূতাবাস এক বিবৃতিতে ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে জানায়, বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ সংকটময় সময়ে কাতার সরকারের পাশাপাশি দেশটির জনগণের প্রতি ভারতীয় দূতাবাস এবং কাতারে বসবাসরত ভারতীয় সম্প্রদায় পূর্ণ সংহতি প্রকাশ করছে। আহতদের দ্রুত সুস্থতা এবং নিখোঁজদের নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনাও জানানো হয়েছে।

কাতারএনার্জি জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে কোনো প্রযুক্তিগত ত্রুটি বা নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা ছিলো কি না, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ জ্বালানি শিল্পাঞ্চল হিসেবে পরিচিত রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম বড় শিল্প দুর্ঘটনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুর্ঘটনার পর শিল্প এলাকার নিরাপত্তা ব্যবস্থা এবং গ্যাস স্থাপনাগুলোর ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গোল্ডেন বুটের পথে দুর্বার মেসি
কাতারের গ্যাস কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
পলাশী ট্র্যাজেডি দিবস আজ
পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের
ঢাবির চার শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মেসির ঝড়ে উড়ে গেলো অস্ট্রিয়া, জোড়া গোলে দাপুটে জয় আর্জেন্টিনার
ফ্রান্সে তীব্র তাপপ্রবাহ: প্যারিসসহ বড় শহরগুলোতে জনজীবন বিপর্যস্ত
রাতের আঁধারে কেঁপে উঠলো ঢাকা, দেশজুড়ে ভূমিকম্প অনুভূত
‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত-বাংলাদেশের সম্পর্কের নয়: সংসদে বিএনপির এমপি
জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি বিএনপি এমপির
নিরাপত্তা জোরদারে ৫ জেলায় বিজিবি মোতায়েন
চাঁদাবাজির অভিযোগে বিএনপি এমপির ছেলে আটক
সৌদি আরবকে উড়িয়ে স্পেনের শক্ত বার্তা
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
সংসদে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে তুমুল উত্তেজনা
দলীয় নেতা নিহতের প্রতিবাদে শিবিরের শাহবাগ অবরোধ
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার
‘এটা শাহবাগ নয়’ মন্তব্যে ক্ষোভ সারজিস আলমের
নিষিদ্ধ আওয়ামী লীগের রাতের ভোটের এমপি মেরী মারা গেছেন
প্রয়োজনে হরমুজ নিয়ন্ত্রণে নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প