Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩১, ২৪ এপ্রিল ২০২৬

আপডেট: ০১:৩৩, ২৪ এপ্রিল ২০২৬

শাহবাগে সংঘর্ষের মাঝে ভিন্ন দৃশ্য

জুবায়েরকে রক্ষায় ঢাল হয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদলের শিপন

জুবায়েরকে রক্ষায় ঢাল হয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদলের শিপন
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও এর মাঝেই দেখা গেছে ব্যতিক্রমী এক দৃশ্য। সংঘর্ষের সময় ডাকসু নেতা এ বি জুবায়েরকে রক্ষায় এগিয়ে আসেন ছাত্রদল নেতা নাহিদুজ্জামান শিপন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগ থানাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জায়মা রহমান–কে নিয়ে আপত্তিকর ছবি পোস্টের অভিযোগকে ঘিরে উত্তেজনার সূত্রপাত হয়।

প্রথমে এ ঘটনার প্রতিবাদ ও আইনি পদক্ষেপ নিতে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ থানায় জড়ো হন। পরে খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি সেখানে উপস্থিত হন। জিডি করা ও পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের মধ্যে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ঘটনাস্থলে এসে তাদের রক্ষার চেষ্টা করেন এবং জুবায়েরের সামনে দাঁড়িয়ে তাকে আঘাত থেকে বাঁচানোর চেষ্টা করেন।

এ ঘটনায় শাহবাগ থানার আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয় হয় এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় তৎপরতা বাড়ানো হয়।

ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। সংঘর্ষ ও সহিংসতার সমালোচনার পাশাপাশি শিপনের এ ভূমিকা নিয়েও প্রশংসামূলক আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী