Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৩, ৯ জানুয়ারি ২০২৬

মওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর ইরফানুল বারী আর নেই

মওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর ইরফানুল বারী আর নেই
ছবি: সংগৃহীত

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ঠ সহচর ও সহযোদ্ধা, বিশিষ্ট গবেষক, লেখক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী স্টাডিজ কোর্সের শিক্ষক সৈয়দ ইরফানুল বারী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শুক্রবার হঠাৎ করে তার অবস্থার অবনতি হলে বাসভবনেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিলো প্রায় ৮১ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সৈয়দ ইরফানুল বারীর জন্ম ১৯৪৫ সালের ১ মার্চ কিশোরগঞ্জ জেলায়। ষাটের দশকের উত্তাল রাজনৈতিক পরিবেশে ছাত্রজীবনেই তিনি রাজনীতির প্রতি আকৃষ্ট হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তবে ১৯৬৭ সালে মওলানা ভাসানীর ডাকে সাড়া দিয়ে তিনি পুরোপুরি জনগণের রাজনীতি ও মানুষের কল্যাণের সংগ্রামে নিজেকে নিবেদন করেন।

১৯৬৯ সাল থেকে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তার অন্যতম ঘনিষ্ঠ সহচর ও সহযোদ্ধায় পরিণত হন। ভাসানীর রাজনৈতিক দর্শন, ত্যাগ ও মানবিক চিন্তাধারাকে তিনি আজীবন নিজের জীবনের মূল আদর্শ হিসেবে ধারণ করেন।

ঘনিষ্ঠজনেরা জানান, দেশ ও বিদেশে ভ্রমণ এবং বিভিন্ন সুযোগ থাকা সত্ত্বেও তিনি কখনও সন্তোষ আশ্রমের আদর্শ থেকে বিচ্যুত হননি। মেহনতি মানুষের অধিকার, শোষণবিরোধী রাজনীতি ও মানবিক সমাজ গঠনের চিন্তাই ছিলো তার জীবনচর্চার মূল ভিত্তি।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাওলানা ভাসানী স্টাডিজ কোর্স চালু হওয়ার পর থেকেই শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের সামনে তুলে ধরতেন মওলানা ভাসানীর সংগ্রামী জীবন, রাজনৈতিক আন্দোলন এবং দিকনির্দেশনামূলক দর্শন। তার গবেষণা ও লেখালেখির মাধ্যমে ভাসানী চিন্তাধারার একাডেমিক চর্চা নতুন মাত্রা পেয়েছে বলে মনে করেন সহকর্মীরা।

সৈয়দ ইরফানুল বারীর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে। শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার মৃত্যু ভাসানী গবেষণা ও রাজনৈতিক চিন্তাচর্চার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। তার সংগ্রামী রাজনৈতিক জীবন, গবেষণা ও লেখালেখি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা