Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৩, ২০ আগস্ট ২০২৬

আপডেট: ০০:০৩, ২০ আগস্ট ২০২৬

সপরিবারে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিরোধীদলীয় নেতা

সপরিবারে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৯ আগষ্ট) দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে আকস্মিকভাবে জাদুঘরটি পরিদর্শনে যান তিনি।

প্রায় এক ঘণ্টা জাদুঘরে অবস্থান করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই বিপ্লবের বিভিন্ন স্মৃতি ঘুরে দেখেন জামায়াত আমির। এ সময় তিনি জাদুঘরে সংরক্ষিত আন্দোলনের বিভিন্ন নিদর্শন ও স্মৃতিচিহ্ন দেখেন।

বিরোধীদলীয় নেতার এপিএস নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, পারিবারিক কর্মসূচির অংশ হিসেবেই বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের সিদ্ধান্ত নেন ডা. শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী, দুই মেয়ে, এক জামাই এবং নাতি-নাতনিরা।

তিনি জানান, জাদুঘরে পৌঁছানোর পর কর্তৃপক্ষ জামায়াত আমিরকে স্বাগত জানায়। বিরোধীদলীয় নেতা হিসেবে নির্ধারিত প্রটোকল অনুসরণ করে তাকে জাদুঘর পরিদর্শনে সহযোগিতা করা হয়।

এপিএস নজরুল ইসলাম আরও জানান, এটি ছিলো সম্পূর্ণ অনানুষ্ঠানিক একটি পারিবারিক পরিদর্শন। এ কারণে কোনও গণমাধ্যমকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি।

জুলাই স্মৃতি জাদুঘরটি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা, আন্দোলনের স্মৃতি এবং সংশ্লিষ্ট নানা নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়ের বিভিন্ন স্মারক ও ঘটনার চিত্র তুলে ধরা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও: ইরান
সপরিবারে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
পুলিশকে ‘ম্যানেজ’ করে মুক্ত হচ্ছেন নিষিদ্ধ আ.লীগ নেতারা!
হামে মৃত ৮২ শতাংশ শিশুই পায়নি পর্যাপ্ত বুকের দুধ
সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই
কোলকাতার হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু
জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ পুলিশ: বরিশালের ডিআইজি
দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই