Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৬, ২০ আগস্ট ২০২৬

এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট

এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। নতুন এলএনজি কার্গো না আসায় কয়েক দিন ধরে টার্মিনালটির সরবরাহ কমছিলো। শেষ পর্যন্ত বুধবার (১৯ আগস্ট) বিকেলে টার্মিনালটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার একটি এলএনজি কার্গো মহেশখালীতে পৌঁছানোর কথা রয়েছে। কার্গোটি নির্ধারিত সময়ে এসে টার্মিনালের সঙ্গে যুক্ত করা সম্ভব হলে বৃহস্পতিবার থেকেই সীমিত পরিসরে গ্যাস সরবরাহ আবার শুরু হতে পারে।

এর আগে গত শনিবার এক্সিলারেটের টার্মিনাল থেকে সীমিত পরিসরে এবং সামিটের টার্মিনাল থেকে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ শুরু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছিলো। এতে কয়েক দিন পরিস্থিতির সামান্য উন্নতিও হয়েছিলো। তবে এক্সিলারেটের টার্মিনালে থাকা পুরোনো এলএনজির মজুদ দ্রুত ফুরিয়ে আসায় সোমবার থেকে সরবরাহ কমতে শুরু করে। বুধবার বিকেলে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, টার্মিনালটি গ্যাস সরবরাহের জন্য প্রস্তুত থাকলেও পর্যাপ্ত এলএনজি না থাকায় তা কাজে লাগানো যাচ্ছে না। নিয়মিত প্রক্রিয়ার বাইরে সরাসরি ক্রয়পদ্ধতিতে তুলনামূলক কম দামে এলএনজি কেনার উদ্যোগ নেয়া হয়েছিলো। এ জন্য কয়েকটি কার্গারের ক্রয়াদেশও দেয়া হয়। চলতি আগস্টে চারটি এলএনজি কার্গো আসার কথা থাকলেও এখন পর্যন্ত একটিও দেশে পৌঁছায়নি।

কার্গোগুলো নির্ধারিত সময়ে না আসায় টার্মিনালে সরবরাহের মতো এলএনজি মজুদ নেই। ফলে প্রস্তুত থাকা সত্ত্বেও এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস জাতীয় গ্রিডে দেয়া সম্ভব হচ্ছে না।

জ্বালানি বিভাগের অনুমোদনে দেশে এলএনজি আমদানির কার্যক্রম তদারকি করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলা। আমদানির দায়িত্বে রয়েছে পেট্রোবাংলার কোম্পানি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, টার্মিনালে এলএনজির মজুদ শেষ হয়ে যাওয়াই সরবরাহ বন্ধ হওয়ার মূল কারণ।

মহেশখালীতে আমদানি করা এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহের জন্য দুটি ভাসমান স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) রয়েছে। এর একটি মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির এবং অন্যটি দেশীয় প্রতিষ্ঠান সামিটের।

গত ২১ জুলাই অগ্নিদুর্ঘটনার পর এক্সিলারেটের টার্মিনালটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ ২৫ দিন বন্ধ থাকার পর গত শনিবার এটি পুনরায় গ্যাস সরবরাহের জন্য প্রস্তুত হয়। তবে নতুন এলএনজি কার্গো না থাকায় টার্মিনালে আগে থেকে থাকা মজুদ থেকে সীমিত পরিমাণে গ্যাস সরবরাহ করা হচ্ছিলো। সে মজুদও শেষ হয়ে যাওয়ায় বুধবার বিকেল থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এদিকে দেশে গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ঘাটতি রয়েছে। বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৪ হাজার মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর বিপরীতে সরবরাহ হচ্ছে প্রায় ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ দৈনিক ঘাটতি প্রায় ১ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট।

এ ঘাটতির কারণে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকদের মধ্যে গ্যাস সংকট তীব্র হয়েছে। অনেক এলাকায় রান্নার চুলায় পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে গ্যাসের চাপ কমে যাওয়ায় সিএনজি স্টেশনগুলোতেও দীর্ঘ অপেক্ষা ও সরবরাহ সংকট দেখা দিয়েছে।

এক্সিলারেটের টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের সংকট আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখন বৃহস্পতিবারের প্রত্যাশিত এলএনজি কার্গো সময়মতো দেশে পৌঁছে টার্মিনালের সঙ্গে যুক্ত হয় কি না, তার ওপরই সরবরাহ পরিস্থিতির তাৎক্ষণিক উন্নতি অনেকটা নির্ভর করছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও: ইরান
সপরিবারে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
পুলিশকে ‘ম্যানেজ’ করে মুক্ত হচ্ছেন নিষিদ্ধ আ.লীগ নেতারা!
হামে মৃত ৮২ শতাংশ শিশুই পায়নি পর্যাপ্ত বুকের দুধ
সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই
কোলকাতার হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু
জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ পুলিশ: বরিশালের ডিআইজি
দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই