Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২১, ১১ জুলাই ২০২৫

রাজনীতিতে এতিমরাই চায় পিআর পদ্ধতি: রিজভী

রাজনীতিতে এতিমরাই চায় পিআর পদ্ধতি:  রিজভী
ছবি: সংগৃহীত

সংখ্যানুপাতিক (Proportional Representation - PR) পদ্ধতির তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই পদ্ধতি বাংলাদেশের বাস্তবতা ও জনগণের চর্চার সঙ্গে সম্পূর্ণভাবে অসামঞ্জস্যপূর্ণ এবং যারা রাজনৈতিকভাবে একেবারে ‘এতিম’, তারাই এটি চায়।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর-১১ নম্বর প্যারিস রোড বালুর মাঠে “আমার দেশ, আমার মাটি—গাছ লাগিয়ে করব খাঁটি” শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

রিজভী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক আছে। বাংলাদেশের মানুষ এই পদ্ধতি নিয়ে কিছুই জানে না, অথচ এটি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই পদ্ধতিতে আপনি যার ওপর আস্থা রাখেন, তাকেই ভোট দিতে পারবেন না; বরং আপনার প্রতিনিধি বেছে নেবে রাজনৈতিক দল। এটা জনগণের মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

তিনি আরও বলেন, এই দেশের মানুষ পছন্দের প্রার্থীকে সরাসরি ভোট দিয়ে অভ্যস্ত। পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে জনগণ বিভ্রান্ত হবে এবং প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হবে না।

নির্বাচন নিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, শেখ হাসিনা একতরফাভাবে নির্বাচন করে আনন্দ পেয়েছিলেন। এখন সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। কিন্তু যদি ‘বিল্ডিংই’ না থাকে, তাহলে সংস্কার করবেন কোথায়? একটি বৈধ ও নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনোকিছু সংস্কার সম্ভব নয়।

তিনি বিএনপির ‘গভর্ন্যান্স মেমোরি’ আছে বলেও দাবি করেন। রিজভী বলেন, অনেকে বলে বিএনপির শাসনের অভিজ্ঞতা নেই, অথচ ১৯৮৯ সাল থেকেই আমরা সরকার পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছি। বিএনপি বারবার সুশাসন, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃষ্টান্ত রেখেছে। আমাদের শাসনের স্মৃতি আছে বলেই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আমরাই একমাত্র প্রতিরোধের পতাকাবাহী শক্তি হিসেবে রাজপথে ছিলাম এবং থাকব।

আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তফা জামান।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ