Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

জেলা প্রশাসক সম্মেলনে উপদেষ্টা নাহিদ ইসলাম

নতুন দলে যোগ দেয়া নিয়ে সপ্তাহ শেষে চূড়ান্ত সিদ্ধান্ত

নতুন দলে যোগ দেয়া নিয়ে সপ্তাহ শেষে চূড়ান্ত সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে যোগ দেয়ার সম্ভাবনা আছে জানিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, হয়তো এ সপ্তাহের শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সবাইকে জানাতে পারবো। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের একাদশ ও শেষ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এ অধিবেশন হয়।

নতুন দল গঠন এবং সেখানে তার যোগ দেয়া এবং সরকার থেকে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, আমি এ বিষয়ে আমার অবস্থান ব্যক্ত করেছি মিডিয়ার বিভিন্ন জায়গায়। তবে বিভিন্ন সংবাদপত্র বা মিডিয়ায় যেভাবে তথ্য আসছে আমি মনে করি যে এভাবে আসা উচিত না। কারণ আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়ার আগে সেটা প্রকাশের আগেই, কোনো ধরনের অনুমানের ওপর ভিত্তি করে এ ধরনের তথ্যগুলো ছড়ানো উচিত হচ্ছে না।

তিনি বলেন, বাইরে যারা আছেন, বৈষম্যবিরোধী... নাগরিক কমিটি, তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই, ফেব্রুয়ারির মধ্যে। আমি আমার জায়গাতে বলেছি যে, সে দলে যুক্ত হওয়ার সম্ভাবনা হয়তো আমার থাকতে পারে। তো সেটা হলে আমি সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করবো। সে বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। কিন্তু সেটার সম্ভাবনা আছে। হয়তো এ সপ্তাহের শেষে আমি এ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারবো।

জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে নাহিদ ইসলাম আহ্বায়ক হচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। দলের দ্বিতীয় সর্বোচ্চ পদ সদস্য সচিব হিসেবে কে আসছেন এ নিয়ে নেতাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা