Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৪, ১ মে ২০২৫

আপডেট: ১৩:৫৫, ১ মে ২০২৫

নয়াপল্টনে মহান মে দিবস উদযাপন

বিএনপির শ্রমিক সমাবেশে নেতা-কর্মীদের ঢল

বিএনপির শ্রমিক সমাবেশে নেতা-কর্মীদের ঢল
ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে আজ (বৃহস্পতিবার) মহান মে দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শ্রমিক সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মীর ঢল নেমেছে। দুপুর ১টার দিকেই সমাবেশস্থলে নেতা-কর্মীদের আগমন শুরু হয়। ব্যানার-ফেস্টুন, ঢাক-ঢোল ও দলীয় পতাকায় সজ্জিত হয়ে দলীয় নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন।

বেলা ২টায় মূল সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। কর্মসূচিতে অংশ নিতে আসা নেতা-কর্মীদের মাথায় শ্রমিক ঐক্যের প্রতীকী লাল টুপি, হাতে ব্যানার আর কণ্ঠে স্লোগান—সার্বিক চিত্রকে এক উৎসবমুখর পরিবেশে রূপ দিয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে বক্তব্য দেবেন। এ ছাড়া দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত থাকবেন।

বিএনপি নেতারা জানিয়েছেন, এবারের মে দিবসে তারা শ্রমজীবী মানুষের অধিকারের কথা যেমন তুলবেন, তেমনি বর্তমান সরকারের ‘দমনমূলক’ নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। পাশাপাশি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং শ্রমবাজার সংকোচনের প্রতিবাদ জানিয়ে একটি ‘শ্রমবান্ধব রাষ্ট্র কাঠামোর’ দাবি তুলে ধরবেন।

নয়াপল্টনের আশপাশে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের তৎপরতা দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত