Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩০, ২ জুন ২০২৫

বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ

ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর

ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের প্রায় সব রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছে।

সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো কোনও যুক্তিসঙ্গত কারণ নেই। বিষয়টি আমরা স্পষ্টভাবে তুলে ধরেছি। আজকের বৈঠকে অংশ নেয়া অধিকাংশ রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জন্য মত দিয়েছে।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বরের ভেতরেই নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। এর আগে জরুরি ভিত্তিতে যেসব নির্বাচনমুখী সংস্কার প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়ন করা যাবে। এমন কোনো সংস্কার নেই যা এক মাসের মধ্যে সম্ভব নয়।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেনো নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন এবং উপদেষ্টা পরিষদকেও নতুনভাবে সাজানো হয়—এ প্রস্তাব তারা দিয়েছেন। জাতি তার কাছ থেকে চূড়ান্ত নিরপেক্ষতা প্রত্যাশা করে, বলেন বিএনপির এ নেতা।

বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, দ্বিতীয় পর্যায়ের সংলাপে সংবিধানসহ বেশ কয়েকটি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে। এ বিষয়ে আরও সংলাপের মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, সব ইস্যুতে একমত হওয়া না গেলেও অনেক বিষয়ের ক্ষেত্রে আমরা একে অপরের কাছাকাছি এসেছি। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আলাপ-আলোচনার মধ্য দিয়েই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব।

তিনি আরও বলেন, আমরা এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই যেখানে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, রাষ্ট্রের সব অঙ্গের মধ্যে ভারসাম্য থাকবে এবং সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে চলবে রাষ্ট্র পরিচালনা।

আন্দোলনের শহীদদের আত্মত্যাগ এবং জনমানুষের প্রত্যাশাকে সামনে রেখে একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো নির্মাণের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

জাতীয় ঐকমত্য কমিশনের এ বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা