Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০০, ৬ জুলাই ২০২৫

বিএনপিকে পরিকল্পিতভাবে সংস্কারবিরোধী বানানোর চেষ্টা: ফখরুল

বিএনপিকে পরিকল্পিতভাবে সংস্কারবিরোধী বানানোর চেষ্টা: ফখরুল
ফাইল ছবি

বিএনপিকে পরিকল্পিতভাবে সংস্কারবিরোধী রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি বিশেষ মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তবে সাধারণ মানুষ এসব প্রচারণায় কান দিচ্ছে না।

রোববার (৬ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর নতুন করে আবারও নানা প্রস্তাব আসছে, যার লক্ষ্য হচ্ছে সংস্কারের কার্যক্রমকে বিলম্বিত করা। বিএনপি সব সময় গঠনমূলক সংস্কারের পক্ষে। কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার কোনও ষড়যন্ত্রে বিএনপি সায় দেয় না।

তিনি আরও বলেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী মনে করছে শহুরে কিছু মানুষের বক্তব্য দিয়েই দেশের মানুষের মনোভাব বোঝা যায়। অথচ বাস্তবতা হলো, জনগণ এসব অপপ্রচার বিশ্বাস করছে না।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ ও দায়িত্ব নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব অস্পষ্ট। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ধারণার সঙ্গেও বিএনপি একমত নয়।

মির্জা ফখরুল বলেন, নিত্যনতুন যেসব প্রস্তাব আসছে, তা যদি জনগণের স্বার্থে হয়, তাহলে জনগণই তা মূল্যায়ন করবে। কিন্তু জনগণের অংশগ্রহণ ছাড়া কোনও বড় পরিবর্তন চাপিয়ে দেয়া হলে তা গ্রহণযোগ্য হবে না। যারা নির্বাচন পিছিয়ে দিতে চায়, তারাই প্রকৃত গণতন্ত্রের জন্য হুমকি।

তিনি সব রাজনৈতিক দলকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানান।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের