Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪৭, ৮ জুলাই ২০২৫

তরুণদের মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে বিএনপি, দ্বিতীয় অবস্থানে জামায়াত

তরুণদের মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে বিএনপি, দ্বিতীয় অবস্থানে জামায়াত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে তরুণ ভোটারদের মধ্যে ৩৮.৭৬ শতাংশ বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ভোটের সম্ভাবনা রয়েছে জামায়াতে ইসলামী’র, যাদের পক্ষে অবস্থান নিয়েছেন ২১.৪৫ শতাংশ তরুণ।

সোমবার (৬ জুলাই) সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপ অনুযায়ী, অন্যান্য ধর্মীয় দলগুলো ৪.৫৯ শতাংশ ভোট পেতে পারে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ১৫.৮৪ শতাংশ ভোট, জাতীয় পার্টি পাবে ৩.৭৭ শতাংশ এবং অন্যান্য দলগুলো পাবে ০.৫৭ শতাংশ ভোট।

সানেমের জরিপে আরও উঠে এসেছে, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে আওয়ামী লীগ ১৫.০২ শতাংশ ভোট পেতে পারে।

দেশের আটটি বিভাগের ওপর পরিচালিত এ জরিপে ১৫ থেকে ৩৫ বছর বয়সি ২ হাজার তরুণ-তরুণী অংশ নেন। প্রতিটি বিভাগ থেকে দুটি করে জেলা এবং প্রতিটি জেলা থেকে দুটি করে উপজেলা বাছাই করে এ জরিপ পরিচালিত হয়।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪০ শতাংশের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে এবং ৬০ শতাংশের এসএসসি বা এর বেশি। অংশগ্রহণকারীদের মধ্যে শহর ও গ্রাম ভাগ ছিল সমান, উভয় ক্ষেত্রে ৫০ শতাংশ।

ভোটের প্রবণতা অনুযায়ী দেখা গেছে, পুরুষদের মধ্যে ৪০ শতাংশ বিএনপি, ২২.২১ শতাংশ জামায়াত এবং ১৪.৪৪ শতাংশ এনসিপিকে ভোট দেওয়ার কথা বলেছেন। নারী ভোটারদের মধ্যে ৩৭.০৩ শতাংশ বিএনপি, ২০.৫৭ শতাংশ জামায়াত এবং ১৭.৪৭ শতাংশ এনসিপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। অর্থাৎ নারী ভোটারদের মধ্যে এনসিপির প্রতি সমর্থনের হার পুরুষ ভোটারদের তুলনায় কিছুটা বেশি।

এ ছাড়া গ্রাম ও শহরের বিভাজনে দেখা গেছে, গ্রামীণ ভোটারদের মধ্যে বিএনপির প্রতি সমর্থন ৩৭.৭২ শতাংশ এবং শহরে এ হার ৩৯.৭৭ শতাংশ। জামায়াতের প্রতি গ্রামে ২১.২৫ শতাংশ এবং শহরে ২১.৬৬ শতাংশ ভোটার সমর্থন দিয়েছেন। এনসিপির প্রতি গ্রামে সমর্থনের হার ১৫.৩৮ শতাংশ এবং শহরে ১৬.২৮ শতাংশ।

অন্যদিকে, আওয়ামী লীগকে গ্রামীণ অঞ্চলে ভোট দেওয়ার কথা বলেছেন ১৬.৬২ শতাংশ এবং শহর অঞ্চলে ১৩.৪৬ শতাংশ। ফলে এ জরিপে আওয়ামী লীগের প্রতি গ্রামীণ ভোটারদের সমর্থনের হার শহরের তুলনায় কিছুটা বেশি বলে উঠে এসেছে।

সবার দেশ/এফএস 

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!