Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৫, ২৪ জুলাই ২০২৫

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার দিবাগত রাত ২টা ৫২ মিনিটে তিনি রাজধানীর গুলশানের ফিরোজা বাসভবনে ফিরে যান।

এর আগে রাত ১টা ৪৮ মিনিটে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়াকে গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাড়ি ‘ফিরোজা’ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় জরুরি কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য।

আরও পড়ুন <<>> মধ্যরাতে হাসপাতালের পথে খালেদা জিয়া

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি ও হার্টসংক্রান্ত জটিল রোগে ভুগছেন। তার চিকিৎসায় একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠিত আছে, যারা সময় সময়ে তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে থাকেন।

হাসপাতাল থেকে পরীক্ষাগুলো শেষ করে রাতেই ফিরোজায় ফিরলেও বিএনপির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তার অবস্থা এখনও স্থিতিশীল নয় এবং নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, কিছু পরীক্ষার রিপোর্ট পরবর্তীতে হাতে এলে বোর্ড আবার বসে পরবর্তী করণীয় ঠিক করবে। তবে আপাতত তাকে বাসায় থেকেই চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হবে।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য