Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৮, ২৪ জুলাই ২০২৫

মধ্যরাতে হাসপাতালের পথে খালেদা জিয়া

মধ্যরাতে হাসপাতালের পথে খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টা ১৮ মিনিটে তিনি গুলশান-২ এর বাসভবন 'ফিরোজা' থেকে রওনা হন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন দেখা দিয়েছে। সে অনুযায়ী রাতেই খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

অোরও পড়ুন <<>> বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে আজ রাতে

দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন ৭৮ বছর বয়সী খালেদা জিয়া। হৃদযন্ত্র, কিডনি, লিভার ও রক্তে হিমোগ্লোবিন ঘাটতিসহ নানা জটিলতায় তিনি কয়েক বছর ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি বাসভবনে থেকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

বর্তমানে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডই তার সার্বক্ষণিক চিকিৎসা ও সিদ্ধান্ত দেখভাল করছে।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য