Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৩, ৬ জুন ২০২৫

দিলেন দোয়ার বার্তা

‘কালো মানিক’ উপহার নেবেন না খালেদা জিয়া

‘কালো মানিক’ উপহার নেবেন না খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালীর এক কৃষক উপহার হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নিয়ে এসেছিলেন একটি বিরল জাতের ষাঁড়, নাম ‘কালো মানিক’। কিন্তু খালেদা জিয়া তা গ্রহণ না করে ওই কৃষকের প্রতি দোয়ার বার্তা দিয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’র সামনে হাজির হন কৃষক সোহাগ মৃধা। তার সঙ্গে ছিলো ফ্রিজিয়ান জাতের একটি কালো রঙের, প্রায় ৩৫ মণ ওজনের ষাঁড়, যার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। ষাঁড়টির নাম রাখা হয়েছিলো ‘কালো মানিক’।

তবে গুলশান বাসভবনের দায়িত্বপ্রাপ্তরা জানান, খালেদা জিয়া এ উপহার গ্রহণ করবেন না। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাধ্যমে কৃষক সোহাগ মৃধাকে জানানো হয় যে, গরুটি যেনো সে নিজেই ব্যবহার করে এবং খালেদা জিয়ার জন্য দোয়া করে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রাতে গণমাধ্যমকে বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) উপহার গ্রহণ না করে সেটি তার (সোহাগ মৃধা) কাজে লাগাতে বলেছেন। একইসঙ্গে দেশবাসীর কাছে এবং তার কাছেও দোয়া চেয়েছেন।

জানা যায়, কৃষক সোহাগ মৃধা বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা। ষাঁড়টি লালন-পালনে তিনি সময় দিয়েছেন ছয় বছর। পরিবারের সদস্যরা আদর করে ষাঁড়টির নাম রেখেছিলেন ‘কালো মানিক’।

সোহাগ মৃধার ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরেই ষাঁড়টি খালেদা জিয়ার নামে কোরবানির জন্য প্রস্তুত করছিলেন। আজ সকালে তিনি পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। গরুটি বাসায় পৌঁছালেও শেষমেশ তা ফিরিয়ে নিতে হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ