Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৭, ২ আগস্ট ২০২৫

শহীদদের স্মরণে রবিবার শাহবাগে ছাত্রদলের সমাবেশ

শহীদদের স্মরণে রবিবার শাহবাগে ছাত্রদলের সমাবেশ
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আগামীকাল রবিবার রাজধানীর শাহবাগে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রশাসনকে আহ্বান জানিয়েছেন, সমাবেশ চলাকালে শাহবাগে অবস্থানকারীদের সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। তিনি শুক্রবার বিকেলে বলেন, সেখানে যারা আছেন, তাদের সরানো আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। সরকারকেই ব্যবস্থা নিতে হবে। বৃহস্পতিবার আমরা সেখানে গিয়েছিলাম, খুবই সামান্য উপস্থিতি দেখেছি। যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে ব্যবস্থা গ্রহণ জরুরি। সন্ধ্যার মধ্যে তাদের সরানোর সিদ্ধান্ত নিতে হবে। যদি কোনো ষড়যন্ত্র থাকে, সেটা সরকার দেখবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ শাহবাগ মোড় থেকে ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর অবস্থানকারীদের সরিয়ে দেয়।

আগামীকাল ৩ আগস্টের সমাবেশকে কেন্দ্র করে ছাত্রদলের পক্ষ থেকে ছয় দফা নির্দেশনা জারি করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড আনা যাবে না এবং শুরু থেকে শেষ পর্যন্ত নির্ধারিত স্থানে অবস্থান করতে হবে। জরুরি সেবার যানবাহনের চলাচলে সহযোগিতা করতে হবে। সমাবেশের দিনে কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। ব্যক্তিগত শোডাউন বা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না। এছাড়া সংশ্লিষ্ট ইউনিটের জন্য নির্ধারিত স্থান পরিষ্কার করে সমাবেশস্থল ত্যাগ করতে হবে।

উল্লেখ্য, পূর্বনির্ধারিতভাবে এই কর্মসূচি জাতীয় শহীদ মিনারে হওয়ার কথা ছিল এবং প্রশাসনের অনুমতিও পাওয়া গিয়েছিল। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে ছাত্রদল সমাবেশের স্থান পরিবর্তন করে শাহবাগে নিয়ে আসে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের