Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৯, ৩০ জুলাই ২০২৫

উত্তর জেলা কমিটি বিলুপ্ত ও গিয়াস কাদেরের পদ স্থগিত

রাউজানে বিএনপির দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষ

রাউজানে বিএনপির দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই শীর্ষ নেতার অনুসারীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ছত্তারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের একটি পিকআপ, গোলাম আকবর খন্দকারের জিপ গাড়ি ভাঙচুর করা হয় এবং তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের মতে, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমর্থকরা জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা করছিল। একই সময়ে গোলাম আকবর খন্দকারের গাড়িবহর পৌঁছালে উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোলাম আকবর খন্দকার অভিযোগ করেন, কাদের চৌধুরীর নির্দেশে তার গাড়িবহরে হামলা চালানো হয়েছে এবং তাকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। অন্যদিকে কাদেরপন্থীরা দাবি করেন, আকবর খন্দকারপন্থীরা শোভাযাত্রায় হামলা করে ও নিজেরাই গাড়ি ভাঙচুর করেছে। তবে পুলিশের দাবি, গুলির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ঘটনার পর উভয়পক্ষই একে অপরকে আওয়ামী লীগের সহযোগী বলে অভিযুক্ত করেছে এবং কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টি অবহিত করেছে। কাদের চৌধুরীপন্থীরা বুধবার মুন্সির ঘাটায় প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে।

এ ঘটনার পর রাতেই কেন্দ্রীয় বিএনপি কঠোর ব্যবস্থা নেয়। রাত ৮টার দিকে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। রুহুল কবির রিজভীর আরেক চিঠিতে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়।

এছাড়া দলের শৃঙ্খলা ভঙ্গ ও সহিংসতা উসকে দেয়ার অভিযোগে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ার হাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনকে দলের সব পর্যায়ের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির এ কমিটি ২০২০ সালের ২২ ডিসেম্বর গঠিত হয়েছিলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোলাম আকবর খন্দকারকে আহ্বায়ক করে ৪৪ সদস্যের কমিটি ঘোষণা করেন। পরে ৯ জন যুগ্ম আহ্বায়ক যুক্ত হয়ে কমিটি ৫৩ সদস্যে দাঁড়ায়। তবে অভ্যন্তরীণ কোন্দলের কারণে সাড়ে চার বছরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি।

রাউজান এলাকায় রাজনৈতিক সহিংসতার ইতিহাস দীর্ঘ। গত বছরের ৫ আগস্টের পর থেকে এখানে ১৩টি হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে ১০টি রাজনৈতিক। বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে শতাধিকবার, গুলিবিদ্ধ হয়েছেন অন্তত তিন শতাধিক মানুষ।

কেন্দ্রীয় বিএনপির একাধিক সূত্র জানায়, রাউজানের ক্রমবর্ধমান সহিংসতা ও গোষ্ঠী দ্বন্দ্বে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় এ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে কেন্দ্র।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা