Sobar Desh | সবার দেশ নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৫, ১৯ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জে নাহিদ ইসলামের হুঁশিয়ারি

মাফিয়া সিস্টেম ভাঙার লড়াইয়ে এনসিপি

মাফিয়া সিস্টেম ভাঙার লড়াইয়ে এনসিপি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থায় যে মাফিয়া-নির্ভর পুরোনো খেলা চলছে, তার অবসান চাই। জনগণের রক্তে অর্জিত গণঅভ্যুত্থান সে সিস্টেম বদলের শপথ ছিলো।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে আয়োজিত এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরও নারায়ণগঞ্জে একের পর এক খুনের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা এখনো স্বাভাবিক নয়। সরকারের কাছে জবাব চাই—কেন পুরোনো আওয়ামী গডফাদার-সন্ত্রাসীরা আবার সক্রিয় হয়ে উঠছে?

তিনি অভিযোগ করেন, জুলাই পদযাত্রা বানচালের জন্য গভীর রাতে তোরণে আগুন দেয়া হয়েছে। শহীদ ও আহতদের পরিবারকে হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে। মামলা করা শহীদ পরিবারগুলো এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।

নাহিদ বলেন, নারায়ণগঞ্জে সন্ত্রাসের যে নিরাপদ আশ্রয় গড়ে তোলা হয়েছিলো, আমরা তা গুঁড়িয়ে দেবো। নারায়ণগঞ্জের নারীদের, বিশেষ করে আমাদের নারী নেত্রীদের ঘরে ঘরে গিয়ে হুমকি দেয়া হচ্ছে। কিন্তু আমরা কখনও ভয় পাইনি, এবারও পাবো না।

তিনি বলেন, নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ী, শনিরআখড়া, সাভারের জনতা বুকের রক্ত দিয়ে ঢাকায় সন্ত্রাসীদের প্রবেশ ঠেকিয়েছিলো। সে প্রতিরোধই ঢাকার রাজপথে জনগণকে নামিয়ে আনে। এ ভূমিকার জন্য নারায়ণগঞ্জ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি জানান, এনসিপির পক্ষ থেকে নারায়ণগঞ্জে শহীদ হওয়া ৫৬ জনের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনাও করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী প্রমুখ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য