Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭, ২৭ আগস্ট ২০২৫

তিন মাসের মধ্যে নির্বাচন হলে ঝামেলা এড়ানো যেত: মির্জা ফখরুল

তিন মাসের মধ্যে নির্বাচন হলে ঝামেলা এড়ানো যেত: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তিন মাসের মধ্যে নির্বাচন হলে দেশের বর্তমান সংকট অনেকটাই এড়ানো সম্ভব হতো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের অবস্থা ভয়াবহ। জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে। আজ সকালে আমার স্ত্রী ব্যাংকে ফোন করেছিলেন কিছু টাকা তুলতে। ব্যাংক থেকে জানানো হয়েছে, পাঁচ হাজার টাকার বেশি দেওয়া সম্ভব নয়। যদি এক বছরের মধ্যে আমরা এই পরিস্থিতি পরিবর্তন করতে না পারি, তবে কী হবে? অথচ তিন মাসের মধ্যে নির্বাচন হলে এইসব ঝামেলা এড়িয়ে যাওয়া যেত।

তিনি অভিযোগ করেন, কিছু মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। এখন নতুন নতুন দাবি তোলা হচ্ছে। এমন দাবি, যা দেশের সাধারণ মানুষের কাছে একেবারেই অপরিচিত। ‘সংস্কার’ বা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির কথা বলা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ এসব বোঝে না। আপনি ভোট দিলেন, কিন্তু কাকে দিলেন তা জানলেন না। ভাবলেন সলিমুদ্দিনকে ভোট দিচ্ছেন, কিন্তু জিতে গেল কলিমুদ্দিন। এ বিষয়গুলো এখনো পরিষ্কার না, সাধারণ মানুষের কাছে তো নয়ই। এর পরও তারা হুমকি দিচ্ছেন। প্রশ্ন হলো, কেন এসব করা হচ্ছে?

বিএনপি মহাসচিব বলেন, পাঁচ আগস্টের পর আমি পার্টি অফিসের সামনে বলেছিলাম—তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন দিন। তখন সবাই আমাকে আক্রমণ করে বলেছিলেন, আমি শুধু ক্ষমতায় যেতে চাই। কিন্তু মূল বিষয়টা অন্য জায়গায়। আমরা অতীতে দেখেছি, যখনই পরিবর্তন আসে, অন্যরা সেই সুযোগ নিয়ে ফায়দা লুটে নেয়।

তিনি আরও অভিযোগ করেন, সরকারের ভেতরে একটি মহল গণতন্ত্রের শক্তিকে বাধাগ্রস্ত করতে সচেষ্ট। যখন দেখি নিউইয়র্কে আমাদের উপদেষ্টা বা উচ্চপদস্থ ব্যক্তিদের ওপর আওয়ামী লীগের কর্মীরা হামলা করছে, তখন আমরা কোথায় যাব? আজ পত্রিকায় দেখলাম, একজন ব্যাংক লুটেরা শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন। হাসিনা দিল্লিতে বসে কীভাবে সেই টাকা দিয়ে বাংলাদেশের নির্বাচন ঠেকানো যায়, তার পরিকল্পনা করছেন।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা