Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০২:৩০, ১৩ সেপ্টেম্বর ২০২৫

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আ. লীগের হামলার চেষ্টা

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আ. লীগের হামলার চেষ্টা
ছবি: সংগৃহীত

লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে (দ্য স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) আয়োজিত এক সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত ওই সেমিনার শেষে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে সোয়াস ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে বাংলাদেশ হাইকমিশনের কালো বিএমডব্লিউ গাড়ি বের হওয়ার সময় কয়েকজন আওয়ামী লীগ নেতা–কর্মী গাড়ির ওপর ডিম ছুড়ে মারেন। এ ছাড়া গাড়ির সামনে শুয়ে পড়ারও চেষ্টা করেন তারা। তবে লন্ডন মেট্রোপলিটন পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং গাড়ি নিরাপদে সরে যেতে সক্ষম হয়।

হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন জানান, হামলাকারীরা ভেবেছিলো গাড়িতে মাহফুজ আলম আছেন। কিন্তু তিনি অন্য রাস্তায় ভিন্ন একটি গাড়িতে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। ফলে শারীরিকভাবে তিনি আক্রমণের মুখে পড়েননি।

এরপর হাইকমিশনে অনুষ্ঠিত ‘জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনায় মাহফুজ আলম বলেন, 

আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি অবস্থায় ছিলাম।

চেষ্টা সত্ত্বেও পুলিশি নিরাপত্তার কারণে কোনো বড় ধরনের সহিংসতায় রূপ নেয়নি ঘটনাটি। তবে প্রবাসী রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সবার দেশে/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা