Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৮, ২৫ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতের দাবি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা
ছবি: সংগৃহীত

নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে হামলার ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ জঙ্গি আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কনস্যুলেটের ভেতরে অবস্থান করছেন—এমন সন্দেহে তারা বিক্ষোভে নামেন এবং হামলা চালিয়ে ভাঙচুর করেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কনস্যুলেটের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল করছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং কনস্যুলেটের দরজায় ধাক্কাধাক্কি করছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। সোমবার সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগ সমর্থিত দুষ্কৃতিকারীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। তিনি অবিলম্বে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশন ও দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। জেনেভা কনভেনশন অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকারকেই কনস্যুলেটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের অন্যতম অংশীদার যুক্তরাষ্ট্রের মাটিতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। আনসারী আরও জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকর্মীদের যে কোনো সহযোগিতা প্রদানে তিনি প্রস্তুত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা