Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৬, ৮ আগস্ট ২০২৫

বিবিসির প্রতিবেদনে কোলকাতায় গোপন অফিস

কার অর্থসাহায্যে আওয়ামী লীগের তৎপরতা, জানালেন কাদের

কার অর্থসাহায্যে আওয়ামী লীগের তৎপরতা, জানালেন কাদের
ফাইল ছবি

ভারতের সীমান্তসংলগ্ন কোলকাতার এক ব্যস্ত উপশহরে বাণিজ্যিক ভবনের অষ্টম তলায় গড়ে উঠেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একটি ‘গোপন পার্টি অফিস’। সাইনবোর্ডবিহীন, ছবিশূন্য এ ছোট্ট অফিসকক্ষটি এখন ভারতে আশ্রয় নেয়া শীর্ষ ও মাঝারি পর্যায়ের নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল।

বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে দলটির এ অঘোষিত কেন্দ্রীয় কার্যালয়, ভারতে অবস্থানরত নেতাদের জীবনযাপন এবং অর্থায়নের উৎস নিয়ে বিস্তারিত তথ্য।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা দেশত্যাগের পর আওয়ামী লীগের উল্লেখযোগ্য একটি অংশ ভারতে চলে যায়। প্রাথমিকভাবে বিভিন্ন নেতার বাড়িতে ছোট আকারে বৈঠক হলেও পরে তারা একটি নির্দিষ্ট জায়গার প্রয়োজন অনুভব করে। তখনই কোলকাতার কাছাকাছি ভাড়া নেয়া হয় একটি অফিসঘর, যেখানে প্রতিদিন ৩০-৩৫ জন নেতা গাদাগাদি করে বৈঠক করছেন। বড় সভাগুলো হয় রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হলে।

এ অফিসের কোনো বাহ্যিক পরিচিতি নেই—কোনও নামফলক বা দলীয় চিহ্ন পর্যন্ত ঝোলানো হয়নি। এক নেতা বলেন, এ ঘরটি শুধুই আমাদের নিজেদের জন্য, বাইরে প্রকাশ করতে চাইনি।

বিবিসির তথ্যমতে, বর্তমানে কোলকাতা ও আশপাশে অন্তত ৮০ জন সাবেক সংসদ সদস্য ও প্রায় ২০০ জন আওয়ামী লীগ নেতা অবস্থান করছেন। কেউ পরিবার নিয়ে বাসা ভাড়া করে থাকছেন, কেউ কয়েকজন মিলে একটি ফ্ল্যাট ভাগাভাগি করে দিন পার করছেন।

রাজনৈতিক তৎপরতা অব্যাহত রাখার জন্য অর্থের প্রয়োজনীয়তা অনিবার্য হয়ে উঠেছে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে বিবিসিকে বলেন, 

অগাস্টের পর যে অন্ধকার নেমেছে, তা অতিক্রম করা কঠিন। এ সময়ে দেশ-বিদেশে থাকা নেতা-কর্মীরাই সাহায্য করছেন। কর্মীরা কষ্ট করছেন, তবে মনোবলই মূল শক্তি।

অর্থ আসছে মূলত প্রবাসে থাকা দলীয় কর্মী ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে। অনেকে আবার পরিবার বা আত্মীয়দের সহায়তায় খরচ চালাচ্ছেন। কেউ কেউ ব্যক্তিগত সঞ্চয় থেকেই খরচ করছেন।

সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ জানান, 

জীবনযাত্রা বদলাতে হয়েছে। ঢাকায় গাড়ি ছাড়া চলা যেত না, এখন গণপরিবহনেই চলি। আমি একটি ফ্ল্যাটে তিনজনের সঙ্গে থাকি। বাস, ট্রেন, মেট্রো এমনকি সহকর্মীর বাইকেও চড়ি। কখনও কয়েকজন মিলে ট্যাক্সির ভাড়াও ভাগ করে দিই।

ভার্চুয়াল মাধ্যমে সভা-সেমিনার ও দলের প্রচার-প্রচারণা চালানো সহজ হলেও নেতা-কর্মীদের দৈনন্দিন খরচ চালানো কঠিন হয়ে উঠছে। তবু সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় তাদের মাঝে স্পষ্ট।

এ নির্বাসিত রাজনীতিকদের দেশে ফেরার কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। কবে ফিরবেন, আদৌ ফিরতে পারবেন কি না—এ নিয়ে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

তবে ওবায়দুল কাদের বলেন, 

দিনক্ষণ ঠিক করে রাজনৈতিক লড়াই হয় না, আবার লড়াই ছাড়া উপায়ও নেই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা